আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাকের সংবাদ বিষয়ক ওয়েব সাইট ‘শাততুল আরাব’ লিখেছে যে, গতরাতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ইরাকের নাজাফে আশরাফ শহরের ‘আর রাসূল’ সড়কে আয়াতুল্লাহ আল উজমা সিস্তানী’র বাসগৃহের সম্মুখে একটি সাউন্ড বোমার বিস্ফোরণ ঘটায়। উক্ত বিস্ফোরণে ২ জন ইরানি যায়ের আহত হয়েছে।
নাজাফে আশরাফ শহরের জরুরী সাহায্য ও সেবা বিষয়ক সংস্থার কর্মকর্তা আবু মাসউদ এ খবরের সত্যতার কথা স্বীকার করে জানিয়েছেন : হাতে তৈরী এ বোমাটির বিস্ফোরণ গত ৩০শে মার্চ রাত ১১:৪০ মিনিটে ঘটানো হয়।
এ ঘটনায় ২ জন ইরানি যায়েরের আহত হওয়ার কথাও তিনি স্বীকার করেন।#